০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বগুড়ায় আলতাফ হোসেনের স্মরণসভা: সাংবাদিকদের অবদান তুলে ধরলেন প্রশাসক জাকির

  • Reporter Name
  • ০২:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২৩

বগুড়া জেলা প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়া জেলা কমিটির উদ্যোগে জেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনজন অসহায় ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।

জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, কেন্দ্রীয় বিএনপির সদস্য জয়নাল আবেদীন চান, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহসভাপতি রতন কুমার রায়, স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’র সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন নেতা প্রতীক ওমর, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহ আলম মুক্তার, সমাজসেবক মাহবুবুর রহমান ছোটন ও আলহাজ গোলাম ফারুক সোহেল।

এ ছাড়া বক্তব্য দেন বগুড়া মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, সুজন-সুশাসনের জন্য নাগরিকের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা সানু, ফুলবাড়ী টিলা মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম আবুল, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা তিথি, নাড়ুয়ামালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা, রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের নির্বাহী সদস্য রাশেদা রানী, সমাজসেবক জারজিস হোসেন ও শ্যামল মাহমুদ।

বক্তারা বলেন, মুহাম্মদ আলতাফ হোসেন ছিলেন হাজারো সাংবাদিকের ওস্তাদ ও শিক্ষক। সাংবাদিকতা পেশার উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দৈনিক ইনকিলাব, দৈনিক গণকণ্ঠ, দৈনিক সংগ্রাম ও দৈনিক আজাদসহ বিভিন্ন পত্রিকায় তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তাঁরা আরও বলেন, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আলতাফ হোসেন সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বর্তমানে দেশজুড়ে এ সংগঠনের বিপুলসংখ্যক সদস্য রয়েছেন। দেশের বাইরেও সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য হারুন অর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়া জেলা কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু এবং সদস্য আজিজুল হক, আব্দুল আলীম, আইয়ুব আলী, এনামুল হক, রিয়াজ মাহমুদ, দিলরুবা ইয়াছমিন, সুমাইয়া আক্তার শিমু, মনিরা সুলতানা, রবিউল ইসলাম ও আবু বক্কর সিদ্দিকসহ অন্যরা।

আলোচনা সভা শেষে মুহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং জীবিত সাংবাদিকদের কল্যাণসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক নেতা মুহাম্মাদ আবু মুসা।

উল্লেখ্য, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়া জেলা কমিটি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে সম্মাননা জানাল আলোর প্রদীপ যুব সংগঠন

বগুড়ায় আলতাফ হোসেনের স্মরণসভা: সাংবাদিকদের অবদান তুলে ধরলেন প্রশাসক জাকির

০২:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬