০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বগুড়ায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

  • Reporter Name
  • ০৩:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৪০

ভ্রাম্যমাণ প্রতিনিধি: মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন বটতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল জেলা শিল্পকলা একাডেমি। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে একটি র‍্যালি বের করা হয়। পরে বটতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, লালন সাঁই তাঁর সময়ে বিদ্যমান সামাজিক বৈষম্যের মধ্যে মানবতার বাণী প্রচার করেছেন। দেহ, মন ও আত্মার রহস্য অনুসন্ধানের মধ্য দিয়ে তিনি মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করেছেন। তাঁর অনুসারীদের বিনয়ী আচরণেও লালনের দর্শনের প্রতিফলন দেখা যায়। এই মহাসাধকের তিরোধান দিবসে তাঁর আদর্শ ও দর্শন স্মরণ করে জীবন পরিচালনা করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং শিশু একাডেমির সদস্য এ. পলাশ খন্দকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে লালন সাঁইয়ের দর্শন ও সংগীতকে কেন্দ্র করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির তাছবিতা এহসান।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

বগুড়ায় লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

০৩:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬