০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বগুড়ায় পুলিশের ওপর হামলা করে আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

  • Reporter Name
  • ০২:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২৭

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ায় টহল পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তাঁর সহযোগী ও স্থানীয় কয়েকজন নারী। এ ঘটনায় এএসআই উজ্জ্বল আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক রতনকে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক রতন ওই এলাকার বাদল বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় পকেটমারের চেষ্টার অভিযোগে রতনকে আটক করতে গেলে তাঁর সহযোগী ও স্থানীয় কয়েকজন নারী বাধা দেন। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর চড়াও হয়ে রতনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কিতে এএসআই উজ্জ্বল আহত হন। পরে অতিরিক্ত পরিস্থিতি না বাড়িয়ে পুলিশ রতনকে থানায় নিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, রতনের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দ্রুত বিচার আইনে বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সাঘাটায় বাবার জানাজায় অংশ নিতে চার ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন কারাবন্দি রবিউল

বগুড়ায় পুলিশের ওপর হামলা করে আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

০২:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬