বগুড়া প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শাজাহানপুর ও গাবতলী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে নগদ অর্থসহায়তা প্রদান করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
রবিবার (১৮ অক্টোবর) রাতে তিনি শাজাহানপুর উপজেলার মাদলা জমিদারবাড়ি দুর্গামন্দির এবং গাবতলী উপজেলার মহিষাবান ও বালিয়াদিঘী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সাবেক সংসদ সদস্য লালু পূজার সার্বিক আয়োজন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
পরিদর্শন করা মন্দিরগুলোর মধ্যে রয়েছে শাজাহানপুরের মাদলা জমিদারবাড়ি দুর্গামন্দির ও পেরীর হাট কালীবাড়ি দুর্গামন্দির। এ ছাড়া গাবতলীর মহিষাবান পালপাড়া সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির, মহিষাবান পালপাড়া ডাক্তারবাড়ি সার্বজনীন দুর্গামন্দির, পূর্ব মহিষাবান নরসুন্দরপাড়া সার্বজনীন দুর্গামন্দির এবং বালিয়াদিঘী তরনীহাট সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল, গাবতলী উপজেলা বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, বিএনপি নেতা খলিলুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সাবেক সদস্য আব্দুল মতিন, মহিষাবান ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ডিপ্লোমা কৃষিবিদ হাসানুর রহমান হাসান, যুবদল নেতা লিটন মিয়া, দেলোয়ার হোসেন ও আল মামুন।
এ ছাড়া বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে তাপস কুমার সরকার, শুভাশীষ কুমার সরকার, নিওরা রায়, রতন রায়, অধ্যাপক ননী গোপাল পাল, ডা. আকুল চন্দ্র পাল, নিকুঞ্জ কুমার পাল, কমল চন্দ্র পাল, বিমল শীল, চঞ্চল রায় ও অনিল রবিদাসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















