০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: এমপি মমতাজ আলো

  • Reporter Name
  • ০২:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৩২

সুলতান আহম্মেদ স্টাফ রিপোর্টার (সাঘাটা) গাইবান্ধা: ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে লুঙ্গি ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সাঘাটা উপজেলা পরিষদ।

মমতাজ আলো বলেন, অবহেলিত গাইবান্ধা জেলার উন্নয়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী দেশের সব অঞ্চলের সুষম উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে এলাকার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতা বজায় রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্যসচিব সেলিম আহমেদ তুলিপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু, মোস্তাক আহম্মেদ মিলন, জসিউল করিম পলাশ, ওমর আলী শেখ, স্বপন শেখ, জিল্লুর রহমান, আতিকুর রহমান আতিক, আহম্মেদ কবির শাহীন, শহিদুল ইসলাম বাদলসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে লুঙ্গি ও চাল বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: এমপি মমতাজ আলো

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: এমপি মমতাজ আলো

০২:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬