মুহাম্মাদ আবু মুসা: বগুড়ার গাবতলী উপজেলার ক্ষেদ্রপেরী গ্রামের একটি অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। বুধবার (২১ অক্টোবর) তিনি ওই পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবাইদুর রহমান জ্যাক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লুকু, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তা এবং রামেশ্বরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসানসহ স্থানীয় নেতারা।
অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ঢেউটিন সহায়তা দেওয়ার এ উদ্যোগকে মানবিক সহায়তার অংশ হিসেবে দেখা হচ্ছে।
Reporter Name 

















