০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মহিমাগঞ্জে নিখোঁজ ১২ বছরের স্কুলছাত্রীর ম-র-দে-হ মিলল বাড়ির পাশের বিলে

  • Reporter Name
  • ০২:২৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৩৮

মহিমাগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে নিখোঁজের দুই দিন পর শাম্মী আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাম্মী আক্তার ওই গ্রামের শহিদুর রহমানের মেয়ে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শাম্মী বাড়ির পাশের মাঠে অন্য শিশুদের সঙ্গে ছাগল চরাতে যায়। বিকেলে অন্য শিশুরা বাড়িতে ফিরে এলেও শাম্মী আর ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

মঙ্গলবার সকালে বাড়ির কাছের একটি বিলের পানিতে শাম্মীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় বাঙালি নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন

মহিমাগঞ্জে নিখোঁজ ১২ বছরের স্কুলছাত্রীর ম-র-দে-হ মিলল বাড়ির পাশের বিলে

০২:২৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬