সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শিবলু মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কপূর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, বুধবার সকালে সোনাতলা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কপূর বাজার এলাকা থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শিবলু মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বারঘড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Reporter Name 
















