০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বগুড়ায় করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করল ‘নাগরিকদের জন্য আমরা’ সংগঠন

  • Reporter Name
  • ০১:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২৬

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় করতোয়া নদীর মাছের উৎপাদন ও জলজ পরিবেশ রক্ষায় পোনা মাছ অবমুক্ত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’। শুক্রবার (২৩ অক্টোবর) শহরের ফুলবাড়ী সেতু-সংলগ্ন করতোয়া নদীতে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ অধ্যাপক লুৎফর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক এবং উপদেষ্টা ও জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরামের (জিসাফ) সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহিদুর রহমান তালুকদার দিপু।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সমাজসেবক রেজাউল করিম, গোলাম ফারুক সোহেল, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার, স্থানীয় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, ফুলবাড়ী টিলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম আবুল, সুজনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা সানুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ‘নাগরিকদের জন্য আমরা’ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বগুড়ার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সমস্যা সমাধানে সংগঠনটি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জনস্বার্থে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। তাঁরা সংগঠনটির এ উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের কল্যাণ এবং দেশ ও জাতির উন্নতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা।

উল্লেখ্য, সংগঠনটি এর আগে বৃক্ষরোপণ, শহরের যানজট নিরসন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা ও শয্যাসংখ্যা বৃদ্ধিসহ আধুনিকায়নের দাবিতে কর্মসূচি পালন করেছে। এ ছাড়া নারীদের স্বাবলম্বী করতে ফুড কার্ট ও খাদ্যসামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তা, ঈদ উপহার ও কোরবানির মাংস বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটানোর মামলার আসামী আপেল গ্রেপ্তার

বগুড়ায় করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করল ‘নাগরিকদের জন্য আমরা’ সংগঠন

০১:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬