স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে মোঃ আরিফুল রহমান আরিফ (৫০) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার পাকুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওয়ার্ডের প্রচার সম্পাদক বলে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলার পাকুল্লা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সোনাতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি নিয়মিত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে আরিফুল রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মিলনেরপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলাম বুলুর ছেলে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় পুলিশি প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সোনাতলা থানা পুলিশ।
সোনাতলা সংবাদ ডেস্ক 














