০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সোনাতলায় নিজ বাড়ির বারান্দা থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সোনাতলা: বগুড়ার সোনাতলায় নিজ বাড়ির বারান্দা থেকে হাফিজার রহমান (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার বালুয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজার রহমান ওই গ্রামের মৃত বসের উদ্দিন আকন্দের ছেলে। তিনি সমাজসেবা অধিদপ্তরের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি হাফিজার রহমানের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। অস্ত্রোপচারের পর থেকে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। বিশেষ করে পায়খানা বন্ধ থাকায় বেশ কষ্টে দিন কাটছিল তাঁর।

শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে স্ত্রীকে প্রস্রাব করার কথা বলে ঘর থেকে বের হন তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফিরে না আসায় স্ত্রী তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির বারান্দায় বাঁশের তিরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে নিচে নামিয়ে পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে সোনাতলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় সোনাতলা থানায় অপমৃত্যু মামলা নম্বর ২০/২০২৬ দায়ের করা হয়েছে।

সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস জানান, থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফন-কাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় নিজ বাড়ির বারান্দা থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোনাতলায় নিজ বাড়ির বারান্দা থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

০১:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬