০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাগবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও বৃক্ষরোপণ

আল আমিন মন্ডল, বগুড়া- প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার নশিপুরের বাগবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে বাগবাড়ীসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের প্রায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের উদ্যোগে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বগুড়ার সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে আয়োজিত চিকিৎসা ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

কর্মসূচিতে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসকরা। পাশাপাশি তাঁদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

পরে বাদ জুমা বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. মো. ইউনুস আলী, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. নাজমুল হক, জেলা বিএনপির উপদেষ্টা ডা. মামুনুর রশিদ মিঠু, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, ড্যাব নেতা ডা. মুহাম্মদ আনিছুর রহমান, ডা. এন কে এম মঈনুল হাসান রাব্বি, ডা. আলমগীর কবির মুরাদ, ডা. আব্দুল আলিম, ডা. শফিকুল আলম বিটু, ডা. আরসোনা পারভীন, ডা. জাহিদ আকতার, ডা. এ কে আজাদ মিলন ও ডা. সাজ্জাদ।

এ ছাড়া বিএনপি নেতা মাহফুজার রহমান ফারুক, জহুরুল হক সজল, শফিকুল ইসলাম, হায়দার আলী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনু, ইউপি সদস্য আব্দুর রহিম রঞ্জু, ফরিদুল ইসলাম, যুবদল নেতা আঞ্জু মন্ডল, মিজানুর রহমান, আপেল মাহমুদ, শাহাদত হোসেন মিঠু, আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা জিন্নাত আলী ও আল আমিন, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লাহ মুন, আয়নাল হক, মাসুদ রানা, মিনহাজুল ইসলাম ও তোহা, শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম ও আব্দুল লতিফসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় ধূমপানের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাগবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও বৃক্ষরোপণ

১২:৫২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬