০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সোনাতলার কানুপুরে নবান্ন মেলা, বিক্রি হলো প্রায় ২০০ মণ মাছ

স্টাফ রিপোর্টার- নতুন ধানের উৎসবকে ঘিরে বগুড়ার সোনাতলা পৌরসভার কানুপুরে বসেছে ঐতিহ্যবাহী নবান্ন মেলা। মেলার অন্যতম আকর্ষণ ছিল মাছের বাজার। সেখানে প্রায় ২০০ মণ মাছ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। তবে মাছের বাজারে ক্রেতাদের উপস্থিতি ভালো থাকলেও অন্যান্য দোকানে প্রত্যাশিত বেচাকেনা না হওয়ায় কিছুটা হতাশ ছিলেন ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সকাল থেকে লোকজনের উপস্থিতি থাকলেও বিকেল ও সন্ধ্যার দিকে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক কম ছিল। এতে অনেক দোকানিকে ক্রেতার অপেক্ষায় অলস সময় পার করতে দেখা যায়। দোকানিরা জানান, সকালের দিকে কিছুটা বেচাকেনা হলেও সন্ধ্যার পর প্রত্যাশা অনুযায়ী ক্রেতা সমাগম হয়নি।

তবে মেলার মাছের বাজার ছিল বেশ জমজমাট। বিভিন্ন প্রজাতি ও আকারের মাছ কিনতে সেখানে ক্রেতাদের ভিড় দেখা যায়। মেলা কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর জাফর ইকবাল চপল জানান, এবারের মেলায় প্রায় ২০০ মণ মাছ বিক্রি হয়েছে।

মাছ বিক্রেতা ফিট বাবু জানান, তিনি মেলায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মাছ বিক্রি করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ থেকে ১৭ কেজি ওজনের মাছ প্রতি কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা এবং এক কেজি ওজনের মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

স্থানীয়রা জানান, নবান্ন উৎসবকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কানুপুরে এ মেলার আয়োজন হয়ে আসছে। এবার বসেছে মেলার পঞ্চম আসর। মেলাকে ঘিরে এলাকার বাড়িতে বাড়িতে আসেন নিকটাত্মীয় ও স্বজনেরা। তাঁদের আগমন, কেনাকাটা এবং পারিবারিক মিলনমেলায় পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মেলায় শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে বিভিন্ন আয়োজন। পাশাপাশি বসেছে মিষ্টি, কসমেটিকস ও নানা ধরনের পণ্যের দোকান। বাহারি পসরা নিয়ে বসেছেন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা।

সামগ্রিকভাবে অন্যান্য দোকানে বেচাকেনা কিছুটা কম হলেও মাছের বাজারের ভালো বিক্রি এবং আত্মীয়-স্বজনের মিলনমেলায় কানুপুরের নবান্ন মেলা স্থানীয়দের কাছে গ্রামীণ ঐতিহ্য ও আনন্দের এক বিশেষ আয়োজন হয়ে উঠেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলার কানুপুরে নবান্ন মেলা, বিক্রি হলো প্রায় ২০০ মণ মাছ

সোনাতলার কানুপুরে নবান্ন মেলা, বিক্রি হলো প্রায় ২০০ মণ মাছ

০২:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬