০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সোনাতলায় ‘সংবাদ আজকাল’-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টারঃ অনলাইন পত্রিকা ‘সংবাদ আজকাল’-এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনাতলায় পত্রিকার অফিসে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গৌরবের ১৬ বছর পথচলা প্রতিপাদ্যে সংবাদ আজকাল পরিবার-এর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকাটির নির্বাহী সম্পাদক সাংবাদিক ও শিক্ষাবিদ এটিএম রেজাউল করিম মানিক।আরো উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক তৌহিদ আহম্মেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন,সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম এবং সাবেক সভাপতি সাংবাদিক মোশারফ হোসেন মজনু,সাংবাদিক ও সাহিত্যিক ইকবাল কবীর লিমন।আরো উপস্থিত ছিলেন
সাংবাদিক হারুনুর রশিদ হারুন,সাংবাদিক আমিরুল ইসলাম,জামাল উদ্দিন, ফয়সাল আহমেদ,সুজন সহ অন্যান্য সাংবাদিকেরা।এছাড়া বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক গন্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ নেন।বক্তারা সংবাদ আজকালের দীর্ঘ ১৬ বছরের পথচলার প্রশংসা করে বলেন,স্থানীয় সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে অনলাইন পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাঁরা সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনাতলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিনুর ইসলাম।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় ‘সংবাদ আজকাল’-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনাতলায় ‘সংবাদ আজকাল’-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০৩:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬