০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সোনাতলার সৈয়দ আহম্মদ কলেজে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বিকাশ স্বর্ণকার, সোনাতলা: বগুড়ার সোনাতলায় প্রাচীর টপকে প্রবাসীর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৮ থেকে ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ বটতলা এলাকার শিহিপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক মো. মোয়াজ্জেম মন্ডলের তিন ছেলের মধ্যে জুলফিকার হায়দার টিটু ও সাজ্জাদুর রহমান তিতাস প্রবাসে থাকেন। অপর ছেলে মো. সামিউল ইসলাম তানভীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিন ছেলের কেউই বাড়িতে থাকেন না। ওই বাড়িতে মোয়াজ্জেম মন্ডল, তাঁর স্ত্রী এবং প্রবাসী দুই ছেলের স্ত্রী মোছা. কামরুন নাহার নূর ও মোছা. মায়া খাতুন বসবাস করেন।

সরেজমিনে জানা যায়, ঘটনার রাতে ৪ থেকে ৫ জনের একটি ডাকাতদল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বাড়ির মালিক জানান, ডাকাতদলের সদস্য সংখ্যা ছিল ৪ থেকে ৫ জন। তারা বাড়ি থেকে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮ থেকে ১০ লাখ টাকা নিয়ে গেছে।

ডাকাতদল চলে যাওয়ার পর বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাঁরা থানায় খবর দেন। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বাড়ির মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, ডাকাতদল ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮ থেকে ১০ লাখ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রবাসীর বাড়িতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় শিহিপুরসহ আশপাশের এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় ‘সংবাদ আজকাল’-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনাতলার সৈয়দ আহম্মদ কলেজে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

১১:২৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬