০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সান্তাহারের কাছে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, বাধা দেওয়ায় চালককে ছুরিকাঘাতে হত্যা

এম আব্দুর রাজ্জাক, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের অদূরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে সোলায়মান আলী (৬০) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সান্তাহারের হেমতখালী এলাকার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিহত সোলায়মান আলী সান্তাহার পৌর শহরের বশিপুর সরদারপাড়া মহল্লার বাসিন্দা। তিনি মৃত ওসমান আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় সোলায়মান আলী তাঁর অটোরিকশা নিয়ে নওগাঁ সদর উপজেলার খয়রাবাজ গ্রাম থেকে সান্তাহার শহরের দিকে আসছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁর গতিরোধ করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে মারধর করে এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে। পরে অটোরিকশাটি ফেলে রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

সোলায়মানের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক কামরুজ্জামান জানান, খবর পেয়ে সান্তাহার টাউন পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল নওগাঁ সদর থানার অধীন হওয়ায় নওগাঁ মডেল থানা পুলিশ মরদেহের দায়িত্ব গ্রহণ করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় ‘সংবাদ আজকাল’-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সান্তাহারের কাছে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, বাধা দেওয়ায় চালককে ছুরিকাঘাতে হত্যা

০২:৫৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬