০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ৬৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ভারপ্রাপ্তদের দিয়ে চলছে কার্যক্রম

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম। এতে পাঠদানসহ বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার মুখে পড়ছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। দ্রুত শূন্য পদ পূরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সারিয়াকান্দিতে মোট ১৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬৯টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন। ৪৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বে রয়েছেন শিক্ষকরা। আর ৫৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা নিজ নিজ মূল পদে দায়িত্ব পালন করছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে শিমুলতাইড়, চর ফাজিলপুর, চর চালুয়াবাড়ী, ভাঙ্গরগাছা, কুপতলা, বাঁশগাড়ি, বরুরবাড়ি, খোর্দ্দ বলাইল, হাটশেরপুর, চকরথিনাথ, পাকুরিয়ার চর, চর জামথল, দেলুয়াবাড়ী, রামনগর, ফুলবাড়ি, ছাগলধরা, কর্ণিবাড়ী, নিজ বলাইল পশ্চিম পাড়া, অন্তারপাড়া, পশ্চিম ছাগলধরা, করমজাপাড়া, চর বাটিয়া, চর ছাগলধরা, চর গোসাইবাড়ী, শেখাহাতি, বেড়া পাঁচবাড়িয়া, শাহানবান্ধা, পূর্বচর শোনপঁচা, ধারাবর্ষা, সারিয়াকান্দি আদর্শ, হাওড়াখালি, মানিকদাইড়, কুড়িপাড়া, দক্ষিণ ছাগলধরা, পাকেরদহ, দহপাড়া, পার দেবডাঙ্গা, দক্ষিণ শংকরপুর, চর ভেড়ামারা, আদবাড়িয়া, পৌতিবাড়ী, পাকুরিয়া পাড়া, আটাচর, ৫০ কর্ণিবাড়ী, নাড়াপালা, নান্দিনার চর, চর মাঝিড়া, চর মাজবাড়ী, চর লক্ষীকোলা, কেস্টিয়ারচর, কামালপুর, সুতানারা, চর দলিকা, শংকরপুর, গোদাখালি মুক্তিযোদ্ধা, চর কর্ণিবাড়ী, বুরইল, কালিয়ান, ভাঙ্গারছেও, চর ডাকাতমারা, পাইকরতলী, ঘুঘুমারী দক্ষিণ, টেংরাকুড়া, বহুলাডাঙ্গা, তাজুরপাড়া, নিজ বলাইল হিন্দু পাড়া, ছাইহাটা পূর্ব পাড়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও দক্ষিণ ধারাবর্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিদ্যালয়গুলোতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের একদিকে নিয়মিত পাঠদান, অন্যদিকে দাপ্তরিক দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে প্রশাসনিক কাজ ও শ্রেণিকক্ষের পাঠদান সামাল দিতে গিয়ে বাড়তি চাপের মুখে পড়ছেন তাঁরা।

অন্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, কয়েক বছর ধরে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নিজের শ্রেণির পাঠদান করার পাশাপাশি বিদ্যালয়ের সব ধরনের দাপ্তরিক কাজও সামলাতে হয়। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্বও রয়েছে।

তিনি আরও বলেন, দাপ্তরিক প্রয়োজনে উপজেলা সদরে যেতে হলে বিদ্যালয়ের পাঠদান পরিচালনায় সমস্যা দেখা দেয়। তখন অন্য সহকারী শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে হয়। দীর্ঘদিন ধরে এভাবে দায়িত্ব পালন করতে গিয়ে বাড়তি চাপ তৈরি হচ্ছে। বিষয়টির দ্রুত সমাধান চান তাঁরা।

এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো. মাহতাবুর রহমান বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অতি শিগগিরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদায়নের ব্যবস্থা করা হবে। পরবর্তী সময়ে অথবা একই সঙ্গে শূন্য পদগুলোতে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে বিদ্যমান সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

তবে তাঁর দাবি, প্রধান শিক্ষক পদ শূন্য থাকলেও বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে না এবং কোনো ধরনের শিখন ঘাটতি তৈরি হচ্ছে না।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সারিয়াকান্দিতে ৬৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ভারপ্রাপ্তদের দিয়ে চলছে কার্যক্রম

সারিয়াকান্দিতে ৬৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ভারপ্রাপ্তদের দিয়ে চলছে কার্যক্রম

০২:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬