মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ও রাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বগুড়া জেলা পরিষদ।
গতকাল তাঁর আগমন উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির।
এ সময় জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, উচ্চমান সহকারী অজিতেষ বর্ধন ও অফিস সহকারী আব্দুল অজিদসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে বগুড়ার উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া, জেলা পরিষদের কর্মকাণ্ড গতিশীল করা এবং সাধারণ মানুষের সেবার পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ সময় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বগুড়ার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এ সময় তাঁকে অভিনন্দন জানান এবং জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সোনাতলা সংবাদ ডেস্ক 














