০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সোনাতলায় বিএনপি কার্যালয়ে হামলা ও নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বিএনপি পার্টি অফিসে হামলা ও নাশকতার মামলায় মো. আছির সরদার (৪৩) নামে এক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার রানীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আছির সরদার সোনাতলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি রানীরপাড়া (উত্তর) গ্রামের মৃত সিরাজ সরদার ওরফে সিরুর ছেলে।

সোনাতলা থানা পুলিশের পাঠানো এক প্রেস নোটে জানানো হয়, বিএনপি পার্টি অফিসে হামলা ও নাশকতার মামলার আসামি হিসেবে আছির সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সারিয়াকান্দিতে ৬৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ভারপ্রাপ্তদের দিয়ে চলছে কার্যক্রম

সোনাতলায় বিএনপি কার্যালয়ে হামলা ও নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

০২:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬