এম আব্দুর রাজ্জাক, ভ্রাম্যমাণ প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনওর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হাফিজার রহমান, খন্দকার মেহেদী হাসান, রফিকুল ইসলাম মুন্টু, গোলাম মোস্তফা, বেনজির রহমান, মনছুর রহমান, মিহির কুমার সরকার, সাগর খান, আনোয়ার হোসাইন, জিল্লুর রহমান, হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, তরিকুল ইসলাম, আবু মুতালেব মতি, সাইফ হাসান খান সৈকত, আমিনুল ইসলাম সোহাগ, হেদায়েতুল নয়ন, ফিরোজ হোসেন, পবিত্র মজুমদার, এরশাদ আলী, মাইন ও মিজানসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
সভায় আদমদীঘি উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
আলোচনায় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ এবং সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সোনাতলা সংবাদ ডেস্ক 















