০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে নিখোঁজের এক মাস পর ধানখেতে মিললো বৃদ্ধের কঙ্কাল

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজ হওয়ার প্রায় এক মাস পর কজিবর রহমান (৭০) নামে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের একটি ধানখেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

নিহত কজিবর রহমান উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। গত ১৭ অক্টোবর দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে মাজবাড়ী গ্রামের রহিম নামে এক ব্যক্তির ধানখেতে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে নিখোঁজ বৃদ্ধের ছেলে পিন্টু মিয়া ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের পাশে পড়ে থাকা একটি লুঙ্গি ও ফুলহাতা শার্ট দেখে সেগুলো তাঁর বাবার বলে শনাক্ত করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আছাদুজ্জামান জানান, কজিবর রহমান মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৭ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় ২২ অক্টোবর তাঁর পুত্রবধূ রোজিনা আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে তাঁর কাছে মোবাইল ফোন না থাকায় তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি।

ওসি আরও জানান, উদ্ধার করা কঙ্কালটি রাসায়নিক পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরিচয় ও মৃত্যুর বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সারিয়াকান্দিতে নিখোঁজের এক মাস পর ধানখেতে মিললো বৃদ্ধের কঙ্কাল

সারিয়াকান্দিতে নিখোঁজের এক মাস পর ধানখেতে মিললো বৃদ্ধের কঙ্কাল

০৩:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬