০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কাহালুতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুই ইউপি সদস্য নিহত, আহত ১

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার কাহালুতে বালুভর্তি দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৬৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাসেদ (৭০)। আহত ব্যক্তির নাম আব্দুল মকিম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একই মোটরসাইকেলে করে বাবর আলী, আব্দুল বাসেদ ও আব্দুল মকিম কাহালু সদরের দিকে যাচ্ছিলেন। পথে পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দুই ইউপি সদস্যের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত আব্দুল মকিমকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলার কানুপুরে নবান্ন মেলা, বিক্রি হলো প্রায় ২০০ মণ মাছ

কাহালুতে বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুই ইউপি সদস্য নিহত, আহত ১

০২:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬