০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বগুড়ায় ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে অবস্থিত কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো. আব্দুল করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে তাঁকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আব্দুল করিমকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগীদের চিকিৎসা দিতে দেখা যায়। প্রয়োজনীয় নিবন্ধন ও আইনগত অনুমোদন ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসাসেবা প্রদান এবং চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে তাঁকে এ সাজা দেওয়া হয়।

বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। এ সময় বগুড়া জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

বগুড়ায় ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড, লাখ টাকা জরিমানা

০৩:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬