০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সোনাতলায় মউশিক শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে র‌্যালি ও সমাবেশ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ করেছেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা। শনিবার দুপুরে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনাতলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা মডেল মসজিদ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সোনাতলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহার আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাওলানা আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ রানা, ক্বারী মো. ইসমাইল হোসেন, মডেল কেয়ারটেকার মাওলানা জিল্লুর রহমান, সাধারণ কেয়ারটেকার আনিছুর রহমান ও আব্দুল হামিদ।

এ সময় সংগঠনের সহসভাপতি মাওলানা শাহানুর রহমান, প্রচার সম্পাদক মোন্তেজার রহমান, রফিকুল ইসলামসহ ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা দীর্ঘদিন ধরে প্রকল্পের আওতায় দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু প্রকল্পভিত্তিক চাকরির কারণে তাঁদের কর্মজীবনে অনিশ্চয়তা রয়েছে। তাঁরা আর প্রকল্পের অধীনে থাকতে চান না। চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির মাধ্যমে স্থায়ী কর্মসংস্থান ও শিক্ষকের ন্যায্য মর্যাদা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রকল্প। ১৯৯৩ সালে প্রাক-প্রাথমিক শিক্ষা, ঝরে পড়া শিশু-কিশোরদের শিক্ষায় ফিরিয়ে আনা এবং নিরক্ষর বয়স্কদের অক্ষরজ্ঞান প্রদানের লক্ষ্যে এ কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত প্রকল্পটির সাতটি পর্যায় শেষ হয়েছে। বর্তমানে অষ্টম পর্যায়ের কার্যক্রম চলছে। দীর্ঘদিন ধরে এ প্রকল্পের সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মচারীরা তাঁদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবি জানিয়ে আসছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় মউশিক শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে র‌্যালি ও সমাবেশ

সোনাতলায় মউশিক শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে র‌্যালি ও সমাবেশ

১০:৫৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬