০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বগুড়া- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা ও শিল্পপতি শ‌্যামল গ্রেফতার

সোনাতলা সংবাদ ডেস্কঃ রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য এবং শিল্পপতি কে এস এম মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কে এস এম মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের বাসিন্দা। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর মালিকানাধীন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের উদ্যোগে শস্যক্ষেতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলার আয়োজনও করা হয়েছিল।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও প্রতিবেদনে তাঁর পরিচয়ের উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তাঁর বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। পাশাপাশি ব্যক্তিগত কর্মকাণ্ড এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিভিন্ন কার্যক্রম ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য কিংবা গ্রেপ্তারের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, বগুড়া জেলা বিএনপি নেতা বহিষ্কার

বগুড়া- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা ও শিল্পপতি শ‌্যামল গ্রেফতার

০২:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬