স্টাফ রিপোর্টার, সোনাতলাঃ বগুড়ার সোনাতলা উপজেলার বড় বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ শে নভেম্বর) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান কালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জলযোগ হোটেলকে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শিত না করার অপরাধে বিপ্লব স্টোর নামের এক মুদি দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সংবাদ কর্মীদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা,নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।
সোনাতলা সংবাদ ডেস্ক 














