০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাবতলীতে পুলিশের অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার

মুহাম্মাদ আবু মুসা, বগুড়া: বগুড়ায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নেপালতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লতিফুল বারী মিন্টুকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) গাবতলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বগুড়া শহরের চেলোপাড়ায় তাঁর নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া লতিফুল বারী মিন্টুর গ্রামের বাড়ি গাবতলী উপজেলার ধলিরচড় গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে বগুড়া শহরের চেলোপাড়ায় বসবাস করছিলেন।

গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন স্থানীয় সাংবাদিকদের কাছে মিন্টুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় ৪০ প্রতিষ্ঠানে ৭৫ লাখ টাকার অনুদানের চেক দিলেন জেলা পরিষদের প্রশাসক জাকির

গাবতলীতে পুলিশের অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার

০১:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬