স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে উদ্বোধনী র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদে অবস্থিত সবুজ সাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয়ের ২১০ জন শিক্ষার্থীর মধ্যে ডিম ও গাভির দুধ বিতরণ করা হয়। শিশুদের পুষ্টি নিশ্চিত করা, সুস্বাস্থ্য গড়ে তোলা এবং দৈনন্দিন খাদ্যতালিকায় প্রাণিজ আমিষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা গাজী সাহাজুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, যুবদলের সভাপতি আব্দুল হান্নান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম আনিছুর রহমান, শিক্ষক নেতা বাদশা শেখসহ বিভিন্ন এলাকার গ্রাম্য পশুচিকিৎসকরা।
কর্মসূচিতে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন কার্যক্রম ও চিকিৎসাসেবার পরিধি তুলে ধরা হয়। পাশাপাশি মেডিকেল ক্যাম্প, উন্নত পশুচিকিৎসা পদ্ধতি এবং প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় খামারিদের সচেতনতা বৃদ্ধি, পশুর যথাযথ পরিচর্যা এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালী ও ২১০ শিক্ষার্থীর মাঝে ডিম-দুধ বিতরণ
-
সোনাতলা সংবাদ ডেস্ক - ০৪:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- ২৪
Tag :
জনপ্রিয়
















