১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ বিজয়ী হলেন যারা…

  • Reporter Name
  • ০৫:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • ৫১১

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু (কাপ পিরিচ)কে পরাজিত করে সাংসদ পুত্র উপজেলা চেয়ারম্যান মােহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল (আনারস) ৩৭ হাজার ২শ’৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৬হাজার ১শ’৫৩ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহাগ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু (কাপ পিরিচ), সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক কর কমিশনার মােঃ শাহজাহান আলী (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান সাংসদ পুত্র মােহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল (আনারস), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম (মোটরসাইকেল) এবং উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ (হেলিকপ্টার)।

তবে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম (মোটরসাইকেল) এবং উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ (হেলিকপ্টার) প্রতীক পেয়েও নির্বাচন থেকে সরে দাঁড়ান।

ভাইস চেয়ারম্যান পদে ১৮ হাজার ৯৭৩ ভোট পেয়ে লিখন মিয়া (টিউওবয়েল প্রতীকে) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনুছ আলী (তালা) পেয়েছেন ১০ হাজার ৩৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ হাজার ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কুলছুমা পারভীন (প্রজাপতি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিনুর বেগম (ফুটবল) পেয়েছেন ১৯ হাজার ৯৫০ ভোট।

উল্লেখ্য, ভোটগ্রহণের সময়সীমা সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ৭১টি কেন্দ্রে ৩৯৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৬ হাজার১৪২ ও মহিলা ভোটার সংখ্যা ৯৮ হাজার ১৫৬ জন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ বিজয়ী হলেন যারা…

০৫:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪