০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বয়ফ্রেন্ডের মোটরসাইকেলে ঘুরতে গিয়ে কলেজছাত্রীর মৃত্যু

  • Reporter Name
  • ০৪:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • ৫২০

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আফসানা আক্তার (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (১১ মে) দুপুর একটার দিকে উপজেলার পীরগাছা-মহাস্থানগড় সড়কের পীরগাছা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আফসানার বন্ধু ও মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন (২২) নামের এক তরুণ আহত হন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিসাধীন। সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় (মাষ্টার পাড়া) গ্রামের ইকবাল সিদ্দিক রাজ্জাকের দ্বিতীয় ছেলে।

নিহত আফসানা আক্তার বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার রুইল শেখের মেয়ে। তিনি সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন

এসব তথ্য নিশ্চিত করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস। তিনি জানান, আফসান ও তাওসিফ সম্পর্কে বন্ধু। আজ তারা ঘুরতে বেরিয়েছিলেন। পীরগাছা এলাকায় তাওসিফের মোটরসাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাথায় আঘাত পেয়ে আফসানার মৃত্যু হয়।

স্থানীয়রা তাওসিফকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠান। এদিকে নিহত আফসানার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বয়ফ্রেন্ডের মোটরসাইকেলে ঘুরতে গিয়ে কলেজছাত্রীর মৃত্যু

০৪:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪