০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় আড়াই কোটি টাকায় নির্মিত মুজিব কেল্লাঃ উদ্বোধন না হওয়ায় আশ্রয় পাচ্ছেনা বানভাসীরা

  • Reporter Name
  • ০২:৫৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ২১৩

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত মুজিব কেল্লায় আশ্রয় নিতে পারছেনা বানভাসিরা। আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় মুজিব কেল্লায় উঠতে মানা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। -সূত্র- দৈনিক করতোয়া

সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার পূর্বে পাকুল্লা ইউনিয়নের পূর্ব সুজাইতপুর এলাকায় প্রায় ৩ একর জায়গার উপর আড়াই কোটি টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে মুজিব কেল্লা নির্মাণ করে। যমুনা নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত মুজিব কেল্লার চার পাশে রয়েছে অসংখ্য বাড়িঘর।

সেখানে চরাঞ্চলের মানুষ বসবাস করে। চলতি বন্যায় মুজিব কেল্লায় আশ্রয় নিতে পারেছে না বানভাসিরা। তারা বাড়ি ঘর, সহায় সম্বল রেখে পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিচ্ছে বন্যানিয়ন্ত্রণ বাঁধে। ২০২৩ সালের মাঝামাঝি কেল্লার নির্মাণ কাজ শুরু হয়।

১৫৫ ফিট দৈর্ঘ্য ও ১২০ ফিট প্রস্থের কেল্লাটিতে দুর্যোগকালীন সময়ে প্রায় দেড় হাজার মানুষ কেল্লাটিতে আশ্রয় নিতে পারবে। এ বিষয়ে স্থানীয় পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম বলেন, সুন্দর ও মনোরম পরিবেশে কেল্লাটি নির্মাণ হয়েছে। সেই সাথে চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এই এলাকার মানুষ কেল্লাটি নির্মাণে খুশি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, অচিরেই প্রধানমন্ত্রী ভিডিও কলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে কেল্লাটির উদ্বোধন করবেন। -সূত্র- দৈনিক করতোয়া

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলায় আড়াই কোটি টাকায় নির্মিত মুজিব কেল্লাঃ উদ্বোধন না হওয়ায় আশ্রয় পাচ্ছেনা বানভাসীরা

০২:৫৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪