০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ভাতিজার মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচার

  • Reporter Name
  • ০১:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • ৩৪৫

ফাইল ফটো

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে টিপু সুলতান (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। আর দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

২৯ জুলাই সোমবার অনুমানিক রাত ৯ টার দিকে উপজেলার বালুয়া ইউনিয়নের দিঘির পাড়া এলাকার দিঘির পাড়া হাফেজিয়া মাদ্রাসার সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান উপজেলার দিঘির পাড়া গ্রামের মৃত নান্নু মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, দিঘির পাড়া গ্রামের চাচা টিপু সুলতান ও ভাতিজা পারভেজ একই মোটরসাইকেল করে বড়িয়াহাট নামক বাজারে যাচ্ছিলেন। অপরদিক থেকে উপজেলার কানুপুর গ্রামের মাহাবুল আলমের ছেলে মামুন মোটরসাইকেল চালিয়ে বালুয়াহাট থেকে আসতেছিলেন। অতঃপর ভাতিজার মোটরসাইকেলটি মাদ্রাসার সামন থেকে রাস্তায় নামার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলেই চাচা টিপু সুলতান নিহত হন।

সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অদিতিয় রায় জানায়, মোটরসাইকেল দুর্ঘটনায় টিপু সুলতান নামের একজন হাসপাতালে আসার আগেই মারা যান। এবং আমরা তাকে মৃত ঘোষণা করি। অপর দুইজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলায় ভাতিজার মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচার

০১:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪