০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় স্কুলছাত্র সাব্বির হত্যাঃ সাবেক এমপি ও দুই উপজেলা চেয়ারম্যানসহ ২০জনের নামে মামলা

  • Reporter Name
  • ০২:২১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ১৬০৯

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যার ঘটনায় বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান ও তার ছেলে এবং ছোট ভাইসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ মামলায় আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বগুড়ার সোনাতলা উপজেলায় আনন্দ মিছিলে হামলা করে স্কুলছাত্র সাব্বির হোসেন (১৪) হত্যার ঘটনায় এ মামলা করা হয়।

নিহত সাব্বির গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের শাহীন আলমের ছেলে। সাব্বির গাবতলীর সুখানপুকুর বালক উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণির ছাত্র ছিল।

গতকাল ১৬ আগস্ট বৃহস্পতিবার রাতে সাব্বিরের বাবা শাহীন আলম বাদী হয়ে সোনাতলা থানায় মামলাটি করেন। মামলায় হত্যার নির্দেশদাতা উল্লেখ করে সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানকে আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ৫ আগস্ট বিকেলে এলাকায় আনন্দমিছিল বের করা হয়। সেই আনন্দ মিছিলে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুরে ছাত্র-জনতার আনন্দ মিছিলে হামলা হয়। এ সময় আনন্দ মিছিলে যোগ দেওয়া স্কুলছাত্র সাব্বির হোসেনকে কুপিয়ে হত্যা করেন আসামিরা।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাহাদারা মান্নানের ছোট ভাই সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন, সাহাদারার ছেলে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিরঞ্জন চন্দ্র রায়, দিগদাইড় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান পলাশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলীর সুখানপুকুর নতুনপাড়ার বাসিন্দা সাহানুর ইসলাম সাকিল।

সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, ‘ছাত্র-জনতার আনন্দমিছিলে হামলায় স্কুলছাত্র সাব্বিরকে কুপিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানকে হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে। আসামিরা সবাই প্রায় আত্মগোপনে আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলায় স্কুলছাত্র সাব্বির হত্যাঃ সাবেক এমপি ও দুই উপজেলা চেয়ারম্যানসহ ২০জনের নামে মামলা

০২:২১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪