০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশনে করতোয়া ও দোলনচাঁপা ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • ০৩:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ২১৪

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহমেদ কলেজ ষ্টেশনে আন্তঃনগর করতোয়া ও দোলনচাঁপা ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ছাত্র জনতা শিক্ষক কর্মচারী ও জনসাধারণের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

২২ সেপ্টেম্বর রবিবার সোনাতলা উপজেলার সৈয়দ আহমেদ কলেজ ষ্টেশনে ছাত্র শিক্ষক কর্মচারী ও সকল স্তরের জনসাধারণের আহ্বানে অবস্থান কর্মসূচি পালিত হয়।

এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা ৭১৩ আন্তঃনগর করতোয়া ট্রেন ২৫ মিনিট ও ৭৬৮ দোলনচাঁপা ট্রেন ২০ মিনিটে সৈয়দ আহমেদ কলেজ রেল ষ্টেশনে ট্রেনটি থামিয়ে দেয় ।

এ সময় তাদের যৌক্তিক দাবি তুলে ধরেন, দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, সৈয়দ আহমেদ বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, ইউপি সদস্য রবিউল ইসলামসহ ছাত্র জনতা। তারা বলেন, সোনাতলা থেকে বগুড়া মাঝখানে ৪টি ষ্টেশন সেই কারনে ষ্টেশনে যাত্রা বিরতি প্রয়োজন।

এছাড়াও এ এলাকায় প্রাইমারী, কিন্ডারগার্টেন, হাইস্কুল, বালিকা বিদ্যালয়, আলিম মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় কলেজ, হাট বাজার এনজিও রয়েছে। শিল্প কারখানা চাতাল, ইটভাটা, তেলের মিল, পাট ক্রয় কেন্দ্রসহ অনেক চাকুরী জীবি রয়েছে যা দেশের বিভিন্ন যায়গায় যোগাযোগ সুবিধা হবে। এছাড়াও তারা আরও কয়েকটি যৌক্তিক দাবি ছাত্র জনতা শিক্ষক কর্মচারীসহ জনসাধারণ সংশ্লিষ্টদের বরাবর যৌক্তিক দাবি তুলে ধরেন। এবং স্মারকলিপি দোলনচাঁপা ট্রেনের পরিচালক সৌরভ হোসেনের হাতে প্রদান করেন।

বিষয়টি ট্রেনের পরিচালক সৌরভে হোসেন উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে কথা বলে তাদেরকে প্রসেসিং অনুযায়ী আস্বস্ত করে ট্রেন ছেড়ে দেয়।

দুটি ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবস্থানকালে ট্রেনের যাত্রীদের ভোগান্তি কমাতে আরএনবি, জিআরপি পুলিশ ও সোনাতলা থানা পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন।

ভিডিও সংবাদ দেখুন-[embedyt] https://www.youtube.com/watch?v=QFQQHkXtzTo[/embedyt]

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশনে করতোয়া ও দোলনচাঁপা ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

০৩:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪