০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সোনাতলায় সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে কৃষকের মৃত্যু

  • Reporter Name
  • ০৩:৩৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৫১৩

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপের্টারঃ বগুড়ার সোনাতলায় অগভীর নলকূপের বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে কৃষক ছালজার রহমান (৬৪)’র মৃত্যু হয়েছে। ৪ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছালজার রহমান ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন রুবেল জানান, বাড়ির পাশে মমতাজুর রহমান মন্টুর অগভীর নলকূপ কৃষি সেচঘরে মোটরের সুইচ দিতে গিয়ে বৈদ্যুতিক সুইজে আটকে যায়। তাকে ছুটাতে গিয়ে মন্টুসহ দু’জন আটকিয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ছালজার রহমানকে মৃত ঘোষণা করেন এবং মন্টুর
অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনাতলা থানা সাব ইন্সপেক্টর আব্দুল হাকিম। তিনি প্রাথমিক সুরতহাল প্রস্তুত করেন। মৃত্যুর বিষয়ে কাহারো কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার সহিত আলোচনা সাপেক্ষে মৃতদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করেন।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনাদুন নবী জানান, বিদ্যুৎ পৃষ্টে একজন মারা গেছেন সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সোনাতলায় সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে কৃষকের মৃত্যু

০৩:৩৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪