০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান মেহেরুল গ্রেফতার

  • Reporter Name
  • ০৩:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৬৬৮

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বিস্ফোরক মামলায় সুশাসনের জন‍্য নাগরিক (সুজন) এর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এবং আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম‍্যান এম মেহেরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ ডিসেম্বর রবিবার থানা পুলিশের টিম পৌর সদর থেকে তাকে গ্রেফতার করেছেন।

গত ৫ আগষ্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শেখ হাসিনা পদত্যাগের পরেই দেশ ছেড়ে চলে যাওয়ায় সারাদেশের ন্যায় সোনাতলায় বিভিন্ন স্থানে ভাংচুর অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটে।

ওই দিন বিকেলে উপজেলা পরিষদের দক্ষিণ গেট সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর দোকানসহ বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেয়। এঘটনায় ২৩ আগষ্টে তার ছেলে শামীনুর ইসলাম শামীম বাদি হয়ে বগুড়া -১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নান সহ ৮২ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ আরো ৩টি রাজনৈতিক মামলার আসামি তিনি।

সোনাতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলায় আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান মেহেরুল গ্রেফতার

০৩:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪