০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলা ফুটবল একাডেমির কোচ জুয়েলকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

  • Reporter Name
  • ১২:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৫৪৩

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় কৃতী ফুটবলার ও ফুটবল কোচ রাকিব হোসেন জুয়েল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ২৫ ডিসেম্বর, বুধবার রাতে পৌর এলাকার গড়চৈতন্যপুর নতুন ব্রিজের সংলগ্ন রাস্তায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত জুয়েলকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এঘটনায় রাকিব হোসেন জুয়েলের বাবা মোঃ আব্দুল লতিফ মোল্লা। বুধবার রাতেই সোনাতলা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করেছেন, সোনাতলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও কোচ রাকিব হোসেন জুয়েল। প্রতিদিনের ন্যায় ২৫ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে আটটার দিকে সোনাতলা স্টেডিয়ামে ফুটবল একাডেমির ফুটবলারদের প্রশিক্ষণ করানোকালে উপজেলার কাবিলপুর গ্রামের রাজু মিয়ার ছেলে মোঃ আল-আমিন (২২) একটি মেয়ের সাথে গল্প করছিলো।

দীর্ঘ সময় ওই ছেলে-মেয়েদের গল্পের বিষয়টি রাকিবের দৃষ্টিকটু মনে হওয়ায় পরিচিত আল-আমিনকে ভালোভাবে বুঝিয়ে অন্যত্র সরে যেতে বলেন । এতে আল-আমিন কোচ রাকিব হোসেন জুয়েলের প্রতি চড়াও হয়। পরবর্তিতে স্থানীয় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা আপোষ-মিমাংসা করে দেন।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাকিব হোসেন জুয়েল অটোভ্যানযোগে গড়চৈতন্যপুরে নিজ বাড়িতে যাওয়ার সময় গড়চৈন্যপুর নতুন ব্রিজের পশ্চিম পার্শ্বের রাস্তার উপর প্যেঁছতেই আল-আমিন অপর সহযোগী পাপ্পু মিয়াসহ অজ্ঞাত ৭/৮ জনকে নিয়ে হকিস্টিক, লোহার রড, লাঠি, হ্যামারসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে জুয়েলের উপর মারপিট শুরু করে। এতে রাকিব হোসেন জুয়েল গুরুতর আহত হয়। তারা তাকে হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলা ফুটবল একাডেমির কোচ জুয়েলকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

১২:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪