০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সুজন কুমার গ্রেপ্তার

  • Reporter Name
  • ০১:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • ১১৬

সোনাতলা সংবাদ ডটকম ডেস্কঃ বগুড়ার সোনাতলায় গৃহবধূকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেতা সুজন কুমারকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাতে লালমনিরহাটের কালিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুজন সোনাতলার উপজেলার নামাজখালি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৫ জুলাই এক গৃহবধূকে সুজন ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকারের আওয়াজে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে সুজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে যায়।
এই ঘটনায় গত ৯ আগস্ট ওই গৃহবধূ বাদী হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেন। পরে র‌্যাব বগুড়া ক্যাম্পে এসেও একটি অভিযোগ দেন।
অভিযোগের পর র‌্যাব-১২ বগুড়ায় অভিযুক্ত সুজনকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সুজন কুমার গ্রেপ্তার

০১:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২