০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১৫ বছর পর সোনাতলায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল

  • Reporter Name
  • ০৩:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫২

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম নেতৃত্বে পৌর এলাকার মাদ্রাসা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মোড় এসে পথ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করিমের সভাপতিত্বে মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম,সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম,সহ-সেক্রেটারি অ্যাডভোকেট দলিলুর রহমান,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নিবার্হী ডা: নুরুল আমীন সরকার, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম,পৌর সেক্রেটারি মতিয়ার রহমান, দিগদাইড় ইউনিয়ন জামায়াতের আমীর মহিদুল ইসলাম, বালুয়া ইউনিয়ন সভাপতি সাবিরুল ইসলাম, জোড়গাছা ইউনিয়ন সভাপতি মাওলানা ইউসুফ আলী, মধুপুর ইউনিয়ন আমীর ডা: শাহ আলম,পাকুল্লা ইউনিয়ন সভাপতি জাহিদুল ইসলাম, তেকানীচুকাইনগর আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা শিবিরের সভাপতি তারেক রহমান, সেক্রেটারি লাবিবুল হাসান।

পথ সভায় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। মুসলিম ভাইয়েরা সেহরি খেয়ে সারাদিন রোজা রেখে অন্তত ইফতারটা যেনো সাধ্যমতো করতে পারেন। দয়া করে রোজাদারদের কষ্টদায়ক এমন কিছু করবেন না। বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার নাগালে আনতে বাজার নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখাসহ অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, হাউজি ইত্যাদি অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান বক্তারা

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

১৫ বছর পর সোনাতলায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল

০৩:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫