০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় ২৬ জনকে আসামি করে মামলা

  • Reporter Name
  • ০৩:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ৬৮১

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর উপর হামলার ঘটনায় সিঙ্গাপুর ফেরত প্রবাসী যুবকসহ ২৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত সন্ধ্যা রাতে বগুড়ার সোনাতলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের মারপিটের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান গোলাম রব্বানীর উপর হামলার ঘটনায় আজ বুধবার গোসাইবাড়ী গ্রামের ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

চেয়ারম্যান গোলাম রব্বানী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে ও সিঙ্গাপুর ফেরত প্রবাসী রাশেদুল ইসলামকে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ২৬ জনের নাম ছাড়াও অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে মাঠে রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলায় ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় ২৬ জনকে আসামি করে মামলা

০৩:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫