১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার তিন উপজেলার তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০২:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ২৯২

সোনাতলা সংবাদ ডেস্কঃ সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার তিন উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলার তিন উপজেলার তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

গাবতলী উপজেলার রেল স্টেশনের পাশের একটি মাঠে অর্ধশত মুসল্লিরা সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করেন। এ ছাড়াও ধুনট উপজেলার হাশুখালী গ্রামে ও সোনাতলার কালাইগাটা গ্রামে কয়েকবাড়ির মুসল্লিরা সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেছেন।

এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, বেশ কয়েকজন মুসল্লি তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আজই ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন। গাবতলীতে ঈদ জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।-দৈনিক করতোয়া

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার তিন উপজেলার তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

০২:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫