বদিউদ-জ্জামান মুকুল, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষ সংকট। ফলে পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা দিনের পর দিন পাঠদান চালিয়ে যাচ্ছে। যেকোন সময় ভবনটি ধ্বসে পড়ে ঢাকা জগন্নাথ হলের মতো ছাত্রছাত্রীদের প্রাণহানী ঘটার আশংকা করা হচ্ছে।
প্রায় ৫৭ বছর আগে বগুড়ার সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ৮-৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কর্পূর বাজার সংলগ্ন ১৯৬৪ সালে এলাকার গন্য মান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় কর্পূর দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ের আশপাশের প্রায় ২৩টি গ্রামের প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীতে অধ্যয়নরত। প্রতিটি শ্রেণীর একাধিক শাখা রয়েছে। প্রতিষ্ঠাকালীন সময়ে পূর্ব পশ্চিম দক্ষিণ দুয়ারী প্রায় ২২০ ফুট একটি দ্বিতল ভবন ২০১৯ সালে ফ্যাসালিটিজ বিভাগ ঝুঁকিপূর্ণ ঘোষনা করেন। বর্তমানে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় শ্রেণীকক্ষ কম হওয়ায় ৯ কক্ষ বিশিষ্ট ভবনের ৪টিতে শ্রেণিকার্যক্রম ও ৩টিতে অফিসের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
গতকাল শনিবার সরজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ দ্বিতল ভবনে রয়েছে প্রধান শিক্ষক কক্ষ, শিক্ষকদের বিশ্রামাগার, লাইব্রেরী, কম্পিউটার কক্ষ, অফিস সহকারী কক্ষ ও ৬টি শ্রেণী কক্ষ।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা জানান, শ্রেণীকক্ষে তাদের মন বসে না। কখন যেন ভবনের ছাদ ধ্বসে পড়ে তাদের জীবন প্রদীপ নিভে যায়। এছাড়াও ওই বিদ্যালয়ের অভিভাবক মোঃ শহিদুল ইসলাম জানান, ছেলেমেয়েদেক স্কুলে পাঠানোর পর সারাটা দিন টেনশনে থাকতে হয়। কখন যেন, কোন দূর্ঘটনার সংবাদ আসে।
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহসিনা সুলতানা জানান, ২০১৯ সালে পুরাতন ওই ভবনটি ফ্যাসালিটিজ বিভাগ ঝুঁকিপূর্ণ ঘোষনা করেন। তবে ভবন সংকটের কারণে একটি শ্রেণীকার্যক্রম ওই ঝুঁকিপূর্ণ ভবনে নিতে বাধ্য হতে হচ্ছে। এছাড়াও শিক্ষকদের বিশ্রামাগার, প্রধান শিক্ষক ও অফিস সহায়কদের কার্যক্রম ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে। এছাড়াও তিনি আরও জানান, জরাজীর্ণ ভবনের প্লাস্টার খসে খসে পড়ছে। যেকোন সময় শিক্ষার্থী ও শিক্ষকদের মাথায় পড়ে দূর্ঘটনা ঘটতে পারে। অপরদিকে বিদ্যালয়ের বিজ্ঞান ভবন ব্যবহারের অনুপযোগির পাশাপাশি দরজা-জানালা নষ্ট হয়ে গেছে। ফলে ভবনটি এখন গরু-ছাগল, শিয়ালদের অভয়ারন্যে পরিনত হয়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব জানান, এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিবছর ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইষান্বিত ফলাফল অর্জন করতে সক্ষম হয়।
০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলার কর্পূর দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ঃ শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষ সংকট, ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান
-
Reporter Name - ০৩:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- ৫৬০
Tag :
জনপ্রিয়
























