০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৩ জনকে আসামি করে মামলা

  • Reporter Name
  • ০৪:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ১৩৩৬

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলার পল্লীতে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।

থানা সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালী হাঁসরাজ গ্রামের মৃত আফছার আলী মন্ডলের ছেলে মিনহাজ উদ্দিন রাস্তা পারাপারের সময় বালু বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মারা যায়।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয়দের সাথে পুলিশের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে পিছু হটে যায়।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৩ জনের নামসহ আরও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।

এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরণের কাজে উৎসাহী না হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৩ জনকে আসামি করে মামলা

০৪:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫