০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সোনাতলায় ভটভটি ও কার সংঘর্ষে একজন নিহত, আহত- ২

  • Reporter Name
  • ০৪:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৫৩৪

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় ভটভটি ও কার সংঘর্ষে ১ জনের মৃত্যু ও ২ জন আহত হয়েছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

থানার এসআই শামীম ও স্থানীয়রা জানান, একটি কারগাড়ি (ঢাকা মেট্ট্রো-গ,৩২-৪১৭৭) ও একটি ভটভটি সোনাতলা থেকে বালুয়াহাটের দিকে যাচ্ছিল। যাবার পথে ছোট বালুয়া নামক স্থানে পৌঁছিলে কার গাড়িটি ভটভটিকে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করে। এ সময় ভটভটির ধাক্কায় কারগাড়িটি রাস্তার পূর্ব পাশে ধানক্ষেতে ছিটকে পড়ে।

এ ঘটনায় ভটভটি চালক আসাদুল ইসলাম (৩৫) ও আরোহী সিজু (২২) আহত হয়। তিনি বড় বালুয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তাকে চিকিৎসার জন্য স্থানীয়রা বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। চালকের পাশে থাকা আজাদ মিয়া (৫০) ঘটনাস্থলেই মারা যায়।

কারগাড়ির চালক লাফ দিয়ে পালিয়ে যায় বলে থানার এসআই শামীম জানান, ভটভটির আরোহী নিহত ও চালক আহত ঘটনা ব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কারগারি ও ভটভটিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সোনাতলায় ভটভটি ও কার সংঘর্ষে একজন নিহত, আহত- ২

০৪:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫