১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় এক সন্তানের জননীকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ

  • Reporter Name
  • ০৪:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ১৮৫০

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের মা’কে নিয়ে উধাও হয়েছে প্রেমিক যুবক। ওই নারীর বাবা উপজেলার উত্তর আটকরিয়া গ্রামের লোকমান শেখের পুত্র মোঃ সাজুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। গত ১৩ মে অভিযুক্ত সাজু ওই নারীকে নিয়ে পালিয়ে যায় বলে বাবা থানায় অভিযোগ করেন।

থানায় অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৩ মে সন্ধ্যান দিকে বালুয়াহাট বাজারে যাওয়ার কথা বলে ওই নারী বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেনি। ফোনে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

ওই নারীর বাবা বলেন, ‘অনেক খোঁজাখুজির পরও আমরা আমাদের মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পাশ^বর্তী বাড়ির লোকমান শেখের ছেলে সাজু আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে পালিয়ে নিয়ে গেছে। এরপর তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।’’

সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মিলাদুন নবী সোনাতলা সংবাদকে বলেন, ‘এ বিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, গত ছয় বছর পূর্বে বগুড়ার শিবগঞ্জে ওই নারীর সাথে বিয়ে হয় জনৈক ব্যক্তির। তাদের ঘরে ৬ বছরের একজন ছেলে সন্তান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলায় এক সন্তানের জননীকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ

০৪:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫