১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

  • Reporter Name
  • ০৪:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৭১৪

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার হাঁসরাজ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃত কাদের আকন্দের ছেলে তাজেল আকন্দের সাথে একই গ্রামের মৃত বাচ্চু প্রাং এর ছেলে বকুল প্রাং এর সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন বিকালে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে বকুল প্রাং ও তার ছেলে রাব্বীসহ ৭-৮ জন মিলে প্রতিপক্ষ তাজেল ও তার স্ত্রীসহ তাদের লোকজনের উপর হামলা করে।

এতে তাজেল, তার স্ত্রী মোছাঃ ফুলজান বেগম, তার ছেলে মোঃ রুবেল মিয়া, ও তার স্ত্রী মোছা: নুরুন্নাহার আক্তার আহত হয়। এসময় আনারুল নামে অপর পক্ষের একজনও আহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তাজেল পক্ষ থানায় জিডি করেছে।

এ প্রসঙ্গে আহত তাজেলের ছেলে রুবেল মিয়া বলেন, ‘রাড়ির একটি রাস্তাকে কেন্দ্র করে ওই পক্ষের সাথে আমাদের শত্রæতার জন্ম হয়। এরপর তারা আমাদের কবলাকৃত জমিতে জোর করে আইল দিয়ে নিজেদের বলে দাবি করে। গ্রাম্য সালিশে বিষয়গুলি মিটমাট করে দেওয়া হলেও তারা মানেনি। এখন গায়ের জোরে আমাদের জমি দখলের পায়তারা করতেছে।’

উল্লেখ্য, গত ১১/০৩/২০২৫ ইং তারিখে তাজেলের স্ত্রী ফুলজান বাদী হয়ে প্রতিপক্ষ বকুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। এর পর গত ১২/০৫/২০২৫ ইং তারিখে থানায় সাধারণ ডায়েরিও করেন তিনি। অভিযোগের ভিত্তিতে থানায় দুই পক্ষকে নিয়ে সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলায় জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

০৪:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫