সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় পাটচাষী প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন পাট অধিদপ্তর এর উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার মোট ৭৫ জন পাটচাষী এ প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া জেলার উপ-পরিচালক শামসুদ্দিন ফিরোজ, উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা আক্তার সুরভী প্রমুখ।
এছাড়াও ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য দেন পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক মোছাঃ মরিয়ম বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিঠু কুমার সাহা।
Reporter Name 


















