১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় মণি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত

  • Reporter Name
  • ০৩:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ২০৫

সোনাতলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব মহিদুল ইসলাম রিপনের সৌজন্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।

৩০ মে শুক্রবার আগুনিয়াতাইড় ট্রাষ্ট চত্বরে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া ও মোনাজাত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন।

তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা। ১৯৭১ সালে তাঁর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।’ এসময় তিনি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা জিয়া পরিবারের সকল সদস্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা, বালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন শালমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শামীম,

বগুড়া জেলা বার সমিতির সহ-সভাপতি শাফি আহম্মেদ মিঠু, সুপ্রিম কোর্টের অ্যাড. মোঃ শেখ স্বাধীন, উপজেলা যুবদলের আহবায়ক হাজী রাশেদুর রহমান হান্নান, যুবদল নেতা মৃনাল কান্তি ঘোষ, আব্দুল বারী,রাকিবুল হাসান আনিছ, স্বেচ্ছাসেবক দল নেতা মোনারুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, আলহাজ¦ মহিদুল ইসলাম রিপন প্রতিষ্ঠিত মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্ট একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে এই ট্রাস্ট সোনাতলা-সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার পাশাপাশি গরিব ও অসহায় ব্যক্তিদের সাহায্য-সহযোগিতা করে আসছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলায় মণি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত

০৩:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫