রিমন আহম্মেদ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার(১২ জুন) ভোর ৩টার দিকে তার নিজ বাড়ি থেকে নাহিদকে গ্রেফতার করেছে সোনাতলা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আবু লায়েছ হোসেন নাহিদ উপজেলার পাকুল্লা ইউনিয়নের পাকুল্লা দহপাড়া গ্রামের তোজাম হোসেন আকন্দের ছেলে।
থানা সুত্রে জানা যায়,২০২৪ সালের ২৭আগস্ট নামাজখালি গ্রামের মুরালী ঘোষের ছেলে বিকাশ কুমার ঘোষ ৯২জন নামীয় এবং ২০/২৫ জন অজ্ঞাত আসামী করে সোনাতলা থানায় নাশকতার মামলা দায়ের করে।
এসআই শামীম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই মামলার অজ্ঞাত আসামী হিসেবে উপজেলা কৃষকলীগের সভাপতি নাহিদকে করা হয়।
থানা অফিসার ইনচার্জ(ওসি) মিলাদুন নবী সোনাতলা সংবাদকে জানান, গ্রেফতারকৃত উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদকে আদালতে পাঠানো হয়েছে।এ মামলার বাকি আসামীদের প্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।
Reporter Name 


















