১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ১১ মামলার পলাতক আসামি আ’লীগ নেতা মোশারফ গ্রেফতার

  • Reporter Name
  • ০১:৩৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৪৭৯

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় শুক্রবার (১৩ জুন) থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১১ মামলার পলাতক আসামি মোশারফকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার দিগদাইড় ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোশারফ হোসেন দীর্ঘদিন যাবত পুলিশি গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল। ঈদের ৬ দিন পর সে বাড়িতে স্ত্রী সন্তানকে দেখার জন্য আসে।

এ সময় গোপন সংবাদ পেয়ে পুলিশ তার বাড়ি হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোশারফ দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক সময় সে পার্শ্ববর্তী একটি পুকুরে ঝাপ দেয়। পুলিশ পুকুর থেকেই তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে এসআই সাইফুল ইসলাম বলেন, উক্ত মোশারফের বিরুদ্ধে সোনাতলা থানায় ১০/১১টি মামলা রয়েছে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, মোশারফ একজন পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সোনাতলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

সোনাতলায় ১১ মামলার পলাতক আসামি আ’লীগ নেতা মোশারফ গ্রেফতার

০১:৩৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫